1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :

শিবালয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে গিয়ে আটক ২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে খাবার স্যালাইন ও ট্যাঙ সরবতের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে খাওয়ায়ে বাড়ির সকলকে অচেতন করে সর্বস্ব লুট করতে গিয়ে চোর চক্রের ২ জনকে আটক করা হয়েছে।

এঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় জনতা আটক দুজনকে উত্তম-মাধ্যম দিয়ে শিবালয় থানায় পুলিশে সোর্পদ করলে পুলিশ তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। গুরুত্ব আহত অবস্থায় গৃহকর্তী আলেক জান (৬০) এবং তার ছেলে লালন ফকির(৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহকর্র্তীর মেয়ের জামাতা শামীম জানান, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বৈষ্টমিরচর এলাকায় মনো ফকিরের বাড়িতে মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের পূর্ব পরিচিত ২জন সর্বস্ব লুট করার উদ্দেশ্যে বাড়ির ৫ সদস্যর মধ্যে কেবল দুই জনকে খাবার স্যালাইন ও ট্যাঙ সরবতের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে খাওয়ানোর পর অসুস্থ্য হয়ে পড়লে চোর চক্রের সদস্যরা ওই বাড়ি থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরের দিন বুধবার সকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে চোর চক্রের ওই দুই সদস্য।

আটকাকৃতরা হলো, নরসিংদী জেলার রায়পুরা থানার শোবুদ্দিন উত্তরপাড়া গ্রামের মৃত-সিরাজ মিয়ার পুত্র মো.শফি ওরফে মিলন (৪০), এবং একই জেলা ও উপজেলার হাটভাঙ্গা গ্রামের মৃত-সিদ্দিক মিয়ার পুত্র মো. শুকুর আলী(৪০)।

শামীম আরো বলেন, টমেটো বিক্রি করতে গিয়ে ৩বছর আগে তাদের  সাথে পরিচয় হয়। সে সুবাদে ওই চোর চক্রের সদস্যরা তাদের বাড়িতে এর আগেও একবার এসেছিল। রতনকে ফোন দিয়ে গত মঙ্গলবার চোর চক্রের ওই দুই সদস্য আবার আসে। এসময় রতনের দাদা,দাদী বাব-মাসহ ৫জন বাড়িতে ছিলেন। এর মধ্যে রতনের বাবা ও দাদীকে সরবতের সাথে চেতনা নাশক দ্রব্য মিছিয়ে খাওয়ালে তারা অসুস্থ্য হয়ে পড়লে ওই চোর চক্রের সদস্যরা সুকৌশলে কেটে পড়ে। পরের দিন বুধবার সকালে নৌকায় নদী পার হবার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এরপর স্থানীয় জনতা ওই চোর চক্রের সদস্যদেরকে পুলিশে দেন।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে উক্ত বিষয়ে তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :