
‘সহজ স্বর্তে ও স্বল্প সুদে খামারীদের ঋণ দেওয়া হবে যাতে তারা অল্প খরচে উৎপাদন করতে পারে এবং ভোক্তারা কম টাকায় ডিম, দুধ, মাংস কিনতে পারে’
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, ‘সহজ স্বর্তে ও স্বল্প সুদে খামারীদের ঋণ দেওয়া হবে যাতে তারা অল্প খরচে উ পাদন করতে পারে এবং ভোক্তারা কম টাকায় ডিম, দুধ, মাংস কিনতে পারে।’
আজ (মঙ্গলবার) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মৎস্য খাদ্য ওপ শু খাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন এবং মাননিয়ন্ত্রণ জোরদার করণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, ‘সরকার কৃষকদের কল্যাণে কাজ করছে। অষ্ট্রেলিয়া থেকে ঘাস আনা হয়েছে এবং ৮৫০ জন খামারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে তারা কম খরচে গোখাদ্য উৎপাদন করতে পারে।’
তিনি বলেন, ‘এই মূহুর্তে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা।
মাদক নৈতিকভাবে আমাদের শেষ করে দিচ্ছে। সকলকে মাদকের ব্যাপারে সোচ্চার হতে হবে।’
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান, পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও নারী খামারী সেবিকা ,।
বক্তারা নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন বাস্তবায়ন এবং মান নিয়ন্ত্রণ জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে তিনি জেলার দৌলতপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে খামারিদের মাঝে বকনা ও পশুখাদ্য বিতরণ করেন।
Leave a Reply