
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের বিভিন্ন দোকান ও স্থানীয় জনসাধারণের মাঝে বিগত আওয়ামী লীগ সরকারের গ্যাস, সার ও জ্বালানি তেলসহ বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতির বিষয়ে সচেতনামূলক লিফলেটে এবং সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়।পরবর্তীতে শিবালয় উপজেলার মূলগেটের সামনে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তোলাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধন করা হয়।
রবিবার(২০ সেপ্টেম্বর)শিবালয় উপজেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস,এ জিন্নাহ কবীর উপস্থিত থেকে এ লিফলেট বিতরণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচির উদ্বোধন করেন।এরপূর্বে শিবালয় উপজেলার উথুলী বাজার সংলগ্ন ইছামতী নদীতে শিবালয় উপজেলা মস্যজীবি দলের আয়োজনে মানিকগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য এস, এ জিন্নাহ কবীর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেন।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো. হোসেন আলী, শিবালয় উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আনিসুর রহমান, শিবালয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.সিরাজুল ইসলাম সিরাজসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, দেশে সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, চালিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।এছাড়া স্বাধীনতাবিরোধী একটি দল ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীরা এসব অপপ্রচার করে দেশকে অশান্ত করার অপকৌশলে লিপ্ত হয়ে পড়েছেন।এসব অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
Leave a Reply