1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধন করা হয়েছে। দিবসটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।

রোববার (১ নভেম্বর) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।

যুবসমাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :