
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার পিস ইয়াবা টেবলেটসহ মো.হেলাল উদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী যবুককে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
রবিবার (১ নভম্বর) দুপুরে শিবালয় থানা পুলিশ আকট মদক ব্যবসায়ী হেলালকে কোর্টে প্রেরণ করেছে। এর পূর্বে রাত দেড়টায় তাকে উপজেলার ধুতরাবাড়ি এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে শিবালয় থানা পুলিশ রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় বিআইডব্লিউটিএ’র টোল ঘরের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী যুবক মো.হেলাল উদ্দিন(৩০)কে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করলে ব্যাগের মধ্যে রাখা ২০টি নীল রংয়ের পলি প্যাকেটের ভিতর ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১২লাখ টাকা। গ্রেপ্তারকৃত যুবক কক্সবাজার জেলার চকরিয়া থানার সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে। এব্যাপারে শিবালয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, মাদক দ্রব্যের ব্যাপারে শিবালয় থানা পুলিশ জিরো ট্রলারেন্স। মাদক ব্যবসায় আটক হেলালের নিকট থেকে প্রাপ্ত ৪হাজার পিস ইয়াবা টেবলেটসহ তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে শিবালয় থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply