
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব দিবস উপলক্ষে যুব র্যলী, আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার (১লা নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে স্বগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমরান হোসেন।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারি প্রকৌশলী মো. দবির উদ্দিনের সঞ্চালনায় শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, আইসিটি কর্মকর্তা আকতারুজ্জামান, সাংবাদিক শাহজাহান বিশ্বাস, যুব প্রশিক্ষনার্থী কামরুজ্জামান বক্তব্য রাখেন।
এছাড়া শিবালয় থানা ইঞ্জিনিয়ার মো.আব্দুর রাজ্জাক, বিআরডিবি অফিসার রুবেল মিয়া, সমবায় অফিসার সরস্বতী দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ যুব প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে ৩ যুব প্রশিক্ষনার্থীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
Leave a Reply