1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ী যুক্ত করে হবে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু

মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ‘সমবায়ে সমৃদ্ধি, টেকসই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। আজ (রোববার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরকারি সমন্বিত ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে, সমন্বিত ভবনের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

জেলা সমবায় কর্মকর্তা প্রকৌশলী ফারহানা ফেরদৌসীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি দফতরের প্রধানগন, সমবায় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :