1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ী যুক্ত করে হবে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু

মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:(রবিবার) খাজা রহমত আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হরিরামপুর উপজেলা কিন্ডারগার্টেন এন্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

হরিরামপুর উপজেলা কিন্ডারগার্টেন এন্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাজা রহমত আলী ডিগ্রী কলেজের গভর্নিং বডি’র সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, হরিরামপুর উপজেলা কিন্ডারগার্টেন এন্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান, গোপীনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক হামিদুর রহমান, সদস্য-সচিব আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃত্তি ও সম্মাননা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি মানসম্মত শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনাশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :