1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ১জন নিহত হাসিনার অনুশোচনা তো নাই, আবার হুমকি দিচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘সহজ স্বর্তে ও স্বল্প সুদে খামারীদের ঋণ দেওয়া হবে:সুলতান সালাউদ্দিন টুকু মানিকগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের স্মারকলিপি শিবালয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার ও  বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শিবালয়ে ইয়াবাসহ নারী কারবারি আটক শিবালয়ে ডেঙ্গুজ্বরে ঝড়ে গেল কলেজ ছাত্রের প্রাণ

শিবালয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ১জন নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। বাসের হেলপার আহত হয়েছে।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) বিকালে  ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় রয়েল এক্সপ্রেসের দূরপাল্লার বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। নিহত চালক নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাদাচর গামের বিল্লার মিয়ার পুত্র।

এ ঘটনায় বাসের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, মাগুরা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশে যাচ্ছিল রয়েল এক্সপ্রেসের বাসটি। পথে টেপড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানচালক শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। বাসের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :