
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ শে সেপ্টেম্বর) শিবালয় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম,হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ, নৌ-থানার ওসি মো. শাহদাত, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা সুজাউদ্দিন বুলবুল, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাজাহান মিয়া, শিবালয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, শিমুলিয়া ইউপি দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দবিরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিখিল চন্দ্র মালো, সাধারন সম্পাদক বিকাশ কুমার দাস, শিবালয় সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটি’র সভাপতি সুনিল চন্দ্র নাথ, নয়াবাড়ী বড়বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির কমিটি’র সাধারণ সম্পাদক প্রফেসর উজ্জ্বল কুমার চৌধুরী, উথুলী সার্বজনিন দূর্গা মন্দির কমিটির সভাপতি দীপেন্দ বাবু, মহাদেবপুর ইউনিয়ন পুজা কমিটির চঞ্চল মুখার্জি প্রমুখ।
Leave a Reply