
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান খান (হেনা মিয়া (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ) বিকালে আরিচা ঘাটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত রোগের কারণে তিনি নিজ বাড়িতে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ৮০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দলোনে সক্রিয় ভূমিকা পালন করেন। এরপর ৯০ এর দশকে তিনি শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন স্থানীয় বিএনপি রাজনীতির সাথে সক্রিয় ছিলেন।
তার জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১০টায় শিবালয় নতুন পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে মানিকগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর, শিবালয় উপজেলা বিএনপি ও শিবালয় উপজেলা প্রেসক্লাব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, হামিদুর রহমান খান হেনা মিয়া প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান এবং ইঞ্জিনিয়ার মহিদুর রহমান খান কাজলের পিতা।শিবালয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও শিবালয় অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মৃত. হাফিজুর রহমান খান হিরু মিয়ার বড় ভাই। তার বাবা ছিলেন তেওতা ইউনিয়নের সফল প্রয়াত চেয়ারম্যান সোলায়মান খান হারেজ মিয়া।
Leave a Reply