
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের বন্দর বাজারের মাংসের দোকানে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তিন মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) সকালে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মাংস ব্যবসায়ী মৃত. ওসমান খন্দকারের পুত্র মো. রেজাউল করিমকে ১০ হাজার, মো. লিটনের পুত্র মিরাজকে ১০ হাজার এবং চাঁন মিয়ার পুত্র কাউসারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় নতুন পাড়া গ্রামে।
এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply