
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ ২০২৬ এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা কর ৫শ’মিটার কারেন্ট জালসহ ১জেলেকে অাটক করেছে পাটুরিয়া নৌ-থানা পুলিশ।এসময় ইঞ্জিন চালিত ১টি কাঠের নৌকা ৩কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া নৌ থানার আওতাধীন যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান/২০২৬ পরিচালনা করেন নৌ-থানা পুলিশ।
এ অভিযানের নেতৃত্ব দেন পাটুরিয়া নৌ-থানার অভিসার ইনচার্জ মো.শাহাদৎ হোসেন।
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানের সময় ১ জন জেলেকে আটকসহ ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১ টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়। এছাড়াও পরিত্যক্ত অবস্থায় ১.১৮৫০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল,২.৪২পিস চায়না দুয়ারী,৩.১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
আটককৃত ১ জন জেলের বিরুদ্ধে শিবালয় থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়।
জব্দকৃত নৌকা এবং ৫০০ মিটার কারেন্ট জাল মামলার আলামত হিসাবে পুলিশ হেফাজতে রয়েছে।
পাটুরিয়া নৌ-থানার ওসি মো. শাহাদৎ হোসেন বলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এর অনুমতিতে তাহার প্রতিনিধির উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ১৮৫০০০ মিটার কারেন্ট জাল ও ৪২পিস চায়না দুয়ারী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।আগামী ২৯ অক্টোবর পযর্ন্ত তাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply