
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে পৃর্থক দু’টি অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ মাছ ধরায় ৪জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর।এসময় ৪০হাজার মিটার কারেন্ট জাল ও ২৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
রবিবার (১৮ অক্টেবার)শিবালয় উপজেলার যমুনা নদী ও তীরবর্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগীতা করেন, পাটুরিয়া নৌ- থানা পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদস্যদবৃন্দ। এছাড়া মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবালয় উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে (১৮ অক্টোবর )মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা ২ টি অভিযান পরিচালনা করা হয় ( একটি যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান ও অপরটি জাফরগন্জ বাজার সংলগ্ন ও নদী তীরবর্তী মাছ ঘাটে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি করা হয় জাফরগঞ্জ এলাকায়।এখান থেকে আনুমানিক ২৫ কেজি মা ইলিশ জব্দ ও ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নিকট উপস্থাপন করা হয়। জব্দকৃত ইলিশ মাছ শিবালয় উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিলিয়ে দেন।
দ্বিতীয় অভিযানটি করা হয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে।এতে মোট ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য (১৪ লাখ) চৌদ্দ লক্ষ টাকা।পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply