
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা গুচ্ছ গ্রাম এলাকা থেকে ইয়াবাসহ মোছা.জাহানারা খাতুন(৪১) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা যার ওজন ২শ’ গ্রাম উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬লাখ টাকা।
আজ (শুক্রবার ) বেলা ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মোছাম্মাদ জাহানারা খাতুন পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর গ্রামের মৃত-সলেমান এর স্ত্রী। তিনি বর্তমানে পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ গ্রামে বসবাস করেন।
জানা গেছে, স্থানীয় লোকজনের সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ জমদুয়ারা গ্রামে অভিযাান চালায়। এসময় জাহানারা খাতুনকে ২০০০পিস ইয়াবাসহ আটক করা হয় ওই নারী মাদক কারবারিকে।
উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশে পাবনা থেকে শিবালয়ের তেওতা ইউনিয়নের জমদুয়ার গুচ্ছ গ্রাম এলাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।শিবালয় থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জমদুয়ারা গ্রামে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সার্চ করলে তার ভ্যানেটিব্যাগের মধ্যে ২হাজার পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেট পাওয়া যায়। এব্যাপারে তার বিরুদ্ধে আইনি প্রাক্রয়া চলমান রেয়েছে।
Leave a Reply