
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. হালিম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত শিবালয় উপজেলার ঝড়িয়ার বাগ চরকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে গ্রেপ্তার হালিমের নিজ বসতঘর তল্লাশি করা হয়। এ সময় তাঁর দখল থেকে এক কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. হালিম শিবালয় উপজেলার ঝড়িয়ার বাগ চরকান্দি এলাকার মৃত হেলাল উদ্দিন ও হামেদা দম্পতির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের প্রমাণের ভিত্তিতে অধিদপ্তরের উপ-পরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
Leave a Reply