
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ‘সেলফী’ পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনিষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সেলফী পরিবহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এর রুট পারমিট বাতিলের দাবি জানান আয়োজকরা। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি’র আহবায়ক খন্দকার তুহিন হোসেন, সাবেক ছাত্র নেতা মাহবুব আলম মাবুল, গোলাম রাব্বানী, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব পিজুষ ফাইটার, সদস্য সাকিবুল ইসলাম সাকিব, মো. আব্বাস, মো. শফিকুল ইসলাম ও মো. সুজন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দ্রুতগতির কারণে সেলফি বাস অনেক সময় সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং চালকদের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উদ্বেগজনক। চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে হবে।
যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়া সেলফি পরিবহনের বিরুদ্ধে সাধারণ যাত্রীদেরও দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। দ্রুতগতিতে বাস চালানো চালকদের অদক্ষতা ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বারবার সামনে এসেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। রুট পারমিট বাতিলের দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সেলফি পরিবহন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। চালকদের দক্ষতা যাচাই, মাদক পরীক্ষা এবং বাসের ফিটনেস নিশ্চিত না করে কোনো যানবাহন সড়কে চলাচলের অনুমতি দেওয়া উচিত নয়।
চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা, যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং নির্ধারিত গতিসীমা মেনে চলা নিশ্চিত করতে হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি মেনে নেওয়া না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলে বক্তারা বলেন।
মানববন্ধনে বক্তারা সেলফি পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত বেপরোয়া গতি নিয়ন্ত্রণ অদক্ষ চালক দিয়ে বাস চালানো বন্ধ ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং চালকদের নিয়মিত মাদক পরীক্ষা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় নিরাপদ সড়ক চাই ন্যায্য বিচার চাই ও সেলফি পরিবহন বয়কট সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, স্থানীয় লোকজন , যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Leave a Reply