
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে ৪৪টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩০সেপ্টেম্বর)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এসব সমিতির প্রতিনিধিদের হাতে ৮ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক বজলু। মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অনুদানের এই অর্থ সমিতির নারীদের কল্যানমূলক কাজে ব্যয় করা হবে।
Leave a Reply