1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

এসএসসিতে ৩ যমজ ভাই-বোন জিপিএ-৫ পেল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠী (আদিবাসী) যমজ তিন ভাই-বোন জিপিএ-৫ পেয়েছে। তাদের এই সাফল্য ইতিমধ্যে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল তারা। তিন ভাই-বোন লাসার সৌারভ মুরমু, মেরি মৌমিতা মুরমু ও মারথা জেনিভা মুরমু এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তারা খুবই খুশি। সেই সাথে সন্তানদের সাফল্যে দেখে আনন্দিত ও খুশির জোয়ারে ভাসছে বাবা জোহানেশ মুরমু ও মা সোহাগিনী হাঁসদা।

শুক্রবার (২৮ জুলাই) সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির ফল ঘোষণা করা হয়। তিন ভাই বোন একসাথে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় ওই দিন বিকেলে জোহানেশ-সোহাগিনী দম্পতির বাড়িতে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের ভিড় জমে গেছে। সবার চোখে মুখে আনন্দের ছাপ। খুশির জোয়ারে ভাসছে তাদের পরিবার। জিপিএ-৫ পাওয়া মেরি মৌমিতা মুরমু বলে, বড় হয়ে সে চিকিৎসক হতে চায়। আরেক বোন মারথা জেনিভাও বড় হয়ে চিকিৎসক হতে চায়। তবে লাসার সৌরভ প্রকৌশলী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

বাবা জোহানেশ মূরমূ মা সোহাগিনী হাঁসদা বলেন, যে দিন আমাদের পরিবারে যমজ তিন ছেলে মেয়ে জন্ম গ্রহণ করেছিল সে দিন আমাদের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আজ তারা একসাথে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় অনেক দিন পর আজ বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমাদের তেমন লেখা পড়া নাই। সামান্য জ্ঞান দিয়ে আমার তিন ছেলে মেয়েকে সাধ্যমতো পড়ানোর চেষ্টা করেছি। আমি একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। আমার সামান্য আয়ে সংসার চলে। ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের খরচ বাড়ছে। তাদের স্বপ্ন পূরণে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে অনেক খরচ লাগবে। তাই দেশের সরকার বা কোনো প্রতিষ্ঠান আমাদের পরিবারের জন্য এগিয়ে এলে হয়তো আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হবে।

বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবার থেকে তিন যমজ ভাই বোন এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া খুবই আনন্দের খবর। কৃতী তিনজনের বিষয়ে নতুন ইউএনও এর সঙ্গে কথা বলে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।সুত্র: সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :