1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:এনজিও ফেডারেশন- এফএনবি’র উদ্যোগে মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।

আজ (বুধবার) জেলাশহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।  এফএনবি জেলা শাখার সভাপতি ও বেসরকারি সংস্থা- পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা’র সমন্বয়কারী ও বেসরকারি সংস্থা- অ্যাসেড’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘ডেংগু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক প্রাণহানি ঘটছে। প্রাণঘাতি এ রোগের হাত থেকে বাঁচতে সকলকে ডেঙ্গু রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে হবে এবং সকলকে জানাতে হবে। পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ীর চাকার টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল, বিভিন্ন ধরণের মাটির পাত্র, ফুলের টব, বাড়ির ছাদে কিংবা যেকোন জায়গার জমে থাকা পানি দ্রুত ফেলে দিতে হবে। কেননা এসব পরিত্যক্ত জিনিসগুলিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা হয় এবং সেই মশার কামড়েই ডেঙ্গু রোগ হয়। এসব বিষয়ে সচেতনতার পাশাপাশি ঘুমানোর সময় অবশ্যই মশারী টাঙ্গাতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :