
নিজস্ব প্রতিবেদক:সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উদযাপিত হলো দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ (বুধবার) বিকেলে মানিকগঞ্জ জেলাশহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল ইসলাম শুক্কু, কমরেড মজিবর রহমান মাষ্টার, কমরেড আরশেদ আলী, প্রথম আলো পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, স্কুল শিক্ষক আব্দুর রহমান অভি, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা বিমল রায়, সভাপতি চান মিয়া, সহসভাপতি সৌরভ মাহমুদ সোহাগ, গুণী শিক্ষক এস এম রাব্বি, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনা সভাশেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply