
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংবাদিকতার প্রত্যয় নিয়ে অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহীন তারেক।
মঙ্গলবার দুপুরে শহরের এনপিআই মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটির সহসভাপতি হয়েছেন রিপন আনছারী, জাহিদুল হক চন্দন, লুৎফর রহমান, মো. শাহ আলম ও সোহেল রানা খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম ও জ ই আকাশ। সহসাধারণ সম্পাদক হয়েছেন আকমল হোসেন, মো. সোহেল হোসেন ও আমিনুর ইসলাম।
কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মো. সেলিম মিয়া। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. হাসান শিকদার। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন রাকিব হোসেন ও মোহসিন মোহাম্মদ মাতৃক। দপ্তর সম্পাদক হিসেবে আছেন খাব্বাব হোসেন ত্বহা।
সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মো. আল আমিন রোহেল। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোমিনুর রহমান সালেহী এবং সহপ্রচার সম্পাদক হয়েছেন দীপক সূত্রধর। ক্রীড়া সম্পাদক মো. আশিকুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান জুবায়ের।
এ ছাড়া সংগঠনের নীতিনির্ধারণী সহায়তায় কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আমিনুর রহমান অঞ্জন, আব্দুর রাজ্জাক, খন্দকার সুজন হোসেন, মাসউদুর রহমান, সায়েম খান, মো. সেলিম মোল্লা ও মো. মহিদ।
নবনিযুক্ত নেতৃবৃন্দ বলেন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানিকগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে এই ইউনিটি অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনের লক্ষ্য হলো ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মান উন্নয়ন এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা।
Leave a Reply