1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিবালয়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাওহিদ ইসলাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে ২০২৫ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অক্সফোর্ড একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে তাওহিদ ইসলাম। 

তাওহিদ ইসলাম বাবা-মায়ের একমাত্র সন্তান। সে শিবালয় অক্সফোর্ড একাডেমি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণী ছাত্র। বাবা মো: আকমল হোসেন কারখানা শ্রমিক। মা কবিতা আক্তার তিনি একজন গৃহিণী। বাড়ি শিবালয় উপজেলার ছোটবোয়ালী গ্রামে। 

তাওহিদ মানিকগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা  অভ্যাহত রাখতে পারে তাই সকলের কাছে এ দোয়াই  কামনা করছে।

উল্লেখ্য, রবিবার ( ১২ জুলাই) ২০২৫ সালের প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে সারা দেশের এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ  গ্রেডে ২২৫ টাকা করে বৃত্তি পাবে। এ ছাড়া উভয় গ্রেডের শিক্ষার্থী বই কেনার জন্য  এককালীন ২২৫ টাকা পাবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :