1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে  দুই ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি।(শনিবার) বিকেলে গোবিন্দল জনতা সংঘের আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে এ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টর ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুল আলম রানা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিংগাইর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।

তিনি বলেন, মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ক্রীড়ামোদী ক্রীড়া সংগঠন গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টর আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং ফুটবলের প্রতি স্থানীয় তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ হবে।

প্রতি সপ্তাহে একটি খেলা অনুষ্ঠিত হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে। খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

এই টুর্ণামেন্টের প্রতিটি খেলায় অংশগ্রহণ করবে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশি-বিদেশি তারকা ফুটবলারদের সমন্বয়ে গঠিত ৮টি দল। নকআউট ভিত্তিতে এই খেলা পরিচালিত হবে। প্রথম পর্যায়ের খেলাগুলো পরিচালনা করবে মানিকগঞ্জের রেফারিবৃন্দ। সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা পরিচালনা করবেন ঢাকার রেফারিবৃন্দ।

পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দুই ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি। রানার্সআপ দলকে এক ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি অথবা সমমানের অর্থ প্রদান করা হবে। এছাড়াও টুর্নামেন্টে সেরা খেলোয়ার, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেওয়ান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, সুষ্ঠু ও সু্ন্দর ভাবে খেলা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। এছাড়া স্বেচ্ছাসেবকদের পাশাপাশি দর্শক ও খেলোয়ারদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে।

তিনি আরও জানান, ফুটবল টুর্ণামেন্ট সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের প্রত্যাশা, জেলা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকের উপস্থিতিতে এই ফুটবল টুর্নামেন্ট উৎসব মুখোর ও প্রাণবন্ত হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গোবিন্দল ফুটবল টুর্ণামেন্ট কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, গোবিন্দল জনতা সংঘের সাবেক সভাপতি আবুল হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলার আয়োজক কমিটির সদস্য শাহানুর ইসলাম, সিংগাইর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ, ইউপি সদস্য খোরশেদ আলম, আবুল কাশেম, আরিফুর রহমান ও সাদেক হোসেন প্রমূখ।

এসময় গোবিন্দল গোল্ডকাপ টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্যসহ জেলা এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :