1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ১জন নিহত হাসিনার অনুশোচনা তো নাই, আবার হুমকি দিচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘সহজ স্বর্তে ও স্বল্প সুদে খামারীদের ঋণ দেওয়া হবে:সুলতান সালাউদ্দিন টুকু মানিকগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের স্মারকলিপি শিবালয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার ও  বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শিবালয়ে ইয়াবাসহ নারী কারবারি আটক শিবালয়ে ডেঙ্গুজ্বরে ঝড়ে গেল কলেজ ছাত্রের প্রাণ

মানিকগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের স্মারকলিপি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:নিকাহ্ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ন রাখা, শূন্য পদে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতারা। এতে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪-এর অধীন প্রণীত বিধিমালা ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী নিকাহ্ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ন রেখে শূন্য পদে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ ও লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দেশের মুসলিম নিকাহ্ রেজিস্ট্রাররা বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তারা ভূমিকা রাখছেন। তবে বিভিন্ন সময়ে নিকাহ্ রেজিস্ট্রারদের মামলা, হয়রানি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বর্তমানে একজন নিকাহ্ রেজিস্ট্রার মাসে গড়ে ৫ থেকে ৭টি বিবাহ নিবন্ধন করে থাকেন। সীমিত সংখ্যক নিবন্ধন থেকে প্রাপ্ত আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে পরিবার-পরিজনের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে একই অধিক্ষেত্রে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ করা হলে বিদ্যমান রেজিস্ট্রারদের আয় আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের নেতারা বলেন, বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ন রেখে শূন্য পদে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ করা হলে সাধারণ মানুষের বিবাহ নিবন্ধনসেবা সহজ ও ধারাবাহিক থাকবে। পাশাপাশি কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের জীবিকা নির্বাহের সুযোগও বজায় থাকবে। তারা আইন ও বিধিমালা অনুযায়ী শূন্য পদে নিয়োগসহ নিকাহ্ রেজিস্ট্রারদের অন্যান্য যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কাজী সমিতি মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবু দাউদসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :