1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

শিবালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭টি ড্রেজার ধ্বংশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা ও যমুনার তীরবর্তি এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলা ড্রেজার ও প্লাস্টিক পাইপ ধ্বংশ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় উপজেলার আরুয়া ইউনিয়নের মালুচি থেকে তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ পর্যন্ত ৭টি বাংলা ড্রেজার ও প্রায় ৯ হাজার ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংশ করা হয়েছে।

অভিযানে সময় ড্রেজারের সাথে সম্পৃক্ত কাউকে ঘটনাস্থলে উপস্থিত না পাওয়ায় তাদের কাউকে আটক বা জেল জরিমানা করা সম্ভব হয়নি। এ অভিযানে পুলিশ ও আনসার এবং এসিল্যাণ্ড অফিসের  লোকজন সার্বিক সহায়তা করেন।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান খান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে কাউকে হাতেনাতে আটক করতে না পারায় ড্রেজার ব্যবসায়ীদের জেল জরিমানা করা সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ৭টি বাংলা ড্রেজার ও পর্যাপ্ত প্লাস্টিকের পাইপ ধ্বংশ করা হয়েছে। অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের বিরুদ্ধে শিবালয় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। নদীতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :