1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

মানিকগঞ্জে কৃষকদলের সভাপতি সাইদক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা গোলাম কিবরিয়া সাইদকে সভাপতি ও আব্দুস সালাম বাদলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মানিকগঞ্জ জেলা শাখার ১১- সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গটিত হয়েছে।

নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই আংশিক কমিটির অনুমোদন দেন।

নবগঠিত আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি-মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান দুলাল, আব্দুল খালেক শিকদার ও কৃষিবিদ আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম নিলয়, আঃ বারেক, মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল ও দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

জেলা কৃষকদলের নবাগত কমিটির সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকে নবাগত জেলা কৃষকদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। কৃষকদলের নতুন কমিটির সদস্যরা আগামীতে জেলার কৃষকদের নিয়ে কাজ করবে। তাদের সুখে-দুখে সবসময় পাশে থাকবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদি শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আজকে দেশ নতুন করে স্বাধীন হয়েছে।মানিকগঞ্জ কৃষকদল দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের কৃষকদলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থাকারও প্রতিশ্রুতি দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :