1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পেশাদার সাংবাদিকদের সংগঠণ ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সাগর-রুনী হত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৪) কাছে বিদায়ী কমিটি পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করে।

বিদায়ী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) উপপ্রধান প্রতিবেদক সৈয়দ শুকুর আলী শুভ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন।

এছাড়াও সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ (তানভীর আহমেদ) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মো: হাবিবুর রহমান (হাবিব রহমান), ফারহানা ইয়াছমিন (জুঁথী), সাঈদ শিপন, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :