1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

আগস্ট-সেপ্টেম্বর মাসে  ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৩৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আগামী আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে ১২ হাজারের বেশি লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দেশের ৫৭টি জেলায় ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যত লোক ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারমধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। মোট আক্রান্তের শতকরা ৬০ ভাগই ঢাকার বাসিন্দা। এখন সারা দেশেই বৃষ্টি হচ্ছে। পানি জমে থাকছে। এতে ডেঙ্গুর লার্ভা হওয়ার ঝুঁকি বাড়ছে। সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়ররা ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কাজ করছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সবধরনের ব্যবস্থা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আড়াই হাজার লোক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সবাইকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :