1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

হরতালের সমর্থনে রিজভী-টুকুর নেতৃত্বে যুবদলের মিছিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:শনিবার ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণে যুবদল নেতার মৃত্যু এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে একাধিক স্পটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।

হরতালের সমর্থনে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নর্দা বাসস্ট্যান্ড থেকে কোকাকোলা, নতুনবাজার আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় রিজভী বলেন, অন্যায়ভাবে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড, পুলিশ হত্যা সরকারের নীলনকশার অংশ।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, এই সরকারের পতনের মধ্যে দিয়ে যুবদল নেতা শামীম মোল্লাসহ সকল নেতা-কর্মীদের গুম, খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক,সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাড্ডা থানা যুবদল নেতা মো. বাবুল হোসেন মীর সহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :