1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে একসঙ্গে বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন আপন ২ বোন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৭২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরের আপন দুই বোন একসঙ্গে ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এরমধ্যে বড় বোন আশা মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

ছোট বোন উম্মে সুলতানা ঊষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্রী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্যাডারপ্রাপ্ত ওই দুই বোন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন-রহিমা আক্তার দম্পতির মেয়ে তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বোনদের মধ্যে বড় আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পাঠ শেষ করে উপজেলার জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।

ঊষা একই এলাকার জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি অধ্যায় শেষ করেন। এরপর ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি এবং ২০১৩ সালে সাভার মডেল কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে পাস করেন। সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্রী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

তারা বলেন, ভবিষ্যতে বাবা-মায়ের সম্মান যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি সে জন্য সবার দোয়া চাই।

গর্বিত সন্তানের বাবা আনোয়ার হোসেন ও মা রহিমা আক্তার বলেন, আমাদের সন্তানরা আল্লাহর রহমতে আমাদেরসহ আত্মীয়স্বজন ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করছি। আমরা পরিবার নিয়ে সাভারে স্থায়ীভাবে বসবাস করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :