1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

মুক্তি পেলো মৌ খান অভিনীত  ‘যেমন জামাই তেমন বউ’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩১০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শুক্রবার (৯ জুন) সারাদেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন তারা। এই সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।

‘যেমন জামাই তেমন বউ’  ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরও অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরও অনেকে।

‘যেমন জামাই তেমন বউ’ নিয়ে প্রত্যাশা কেমন? জানতে চাইলে মৌ খান বলেন, প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় আমরা। আশা করি, দর্শকরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন। এছাড়াও দর্শক যারা হলে আসবেন, তাদের কাছেও অবশ্যই ছবিটি ভালো লাগবে। তারা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।

উল্লেখ্য, ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ৬টি চলচ্চিত্র ‘বান্ধব’, ‘বাহাদুরী’, ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হার-কিউলিস’, ‘মাফিয়া’ ও ‘জ্বলছি আমি’। সম্প্রতি তিনি ইউরোপের নামকরা ব্র্যান্ড ‘জুসেরা লিকুইড হ্যান্ডওয়াশ’ এর বিজ্ঞাপনচিত্রে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে মডেল হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :