1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নোরা ফাতেহি বাংলাদেশের অভিনেতাকে থাপ্পড় মেরেছিলেন!

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪৩৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নোরা ফাতেহিকে বাংলাদেশে আসা নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি। অনেক জলঘোলা হওয়ার পর বাংলাদেশে এসেছিলেন তিনি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মঞ্চে পারফর্ম করার কথা থাকলেও সরকারি অনুমতি না থাকায় তিনি নাচতে পারেননি।

তবে এবার বাংলাদেশে শুটিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই আইটেম ডান্সার। বাংলাদেশে শুটিং করার সময় সহ-অভিনেতাকে থাপ্পড় মেরেছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। অভিনেত্রীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

ভারতীয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ তে অতিথি হিসেবে এসে নোরা এ তথ্য প্রকাশ করেন। এসময় তিনি বলেন, ‘আমার কো আর্টিস্ট আমার সাথে খারাপ আচরণ করায় মেজাজ হারিয়ে থাপ্পড় লাগিয়ে দিই। সেই অভিনেতাও চুপ ছিলেন না। তিনিও পাল্টা থাপ্পড় দিয়ে জবাব দেন। এর পর আমি আবার তাকে থাপ্পড় মারলে সে আমার চুল টেনে ধরে’। এই ঘটনার পর পরিচালক এসে দুইজনকে থামায়।

নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। সেখানেই তিনি এই তথ্য ফাঁস করেন। তবে তিনি সেই সহশিল্পীর নাম প্রকাশ করেননি। কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।

হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও নোরাকে দেখা যাচ্ছে। তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে তার উপস্থিতি নজর কাড়ছে। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অনেক রিয়ালিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :