1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন তার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুস সোবহান ওরফে নাড্ডু। তিনি সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের মো. আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। পরিবারসহ তারা এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে বসবাস করছিলেন।

প্রেস কনফারেন্সে এসপি মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে এক বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় আব্দুস সোবহানের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ৯টি বস্তায় বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেইসাথে আব্দুস সোবহানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসপি আরও জানান, গ্রেফতার আব্দুস সোবহানের বিরুদ্ধে এর আগেও খুন, ডাকাতিসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন ছাড়াও অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নিঃ) মো. বদরুজ্জামান মোল্লাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :