
অনলাইন ডেস্ক: স্রেফ একটা চায়ের কাপ, তার দামই প্রায় চার লক্ষ টাকা। এমন কাপে কোনও সাধারণ মানুষ যে চা খাবেন না একথা বলাই বাহুল্য। অথচ এই কাপে চা খেয়েই দিন শুরু করেন নীতা আম্বানি। শুধু তাই নয়, শোনা যায় তিনি যে জল খান তার দামও লক্ষাধিক।
অবশ্য যার স্বামী মুকেশ আম্বানি, তার পক্ষে এমন বিলাসিতা কী আর এমন ব্যাপার! গাড়ি, বাড়ি সবেতেই চরম প্রাচুর্যে মোড়া গোটা আম্বানি পরিবার। তবে তিনি যে কাপে চা খান তার দামও যে এতটা হতে পারে, সেকথা কল্পনাও করেন না অনেকেই। কিন্তু কী এমন আছে ওই কাপে, যার জেরে এমন আকাশ ছোঁয়া দাম? আসলে কাপটি তৈরি হয় জাপানের খুবই পুরনো এক সংস্থায়। এমনিতেই সে দেশে তৈরি কাপ প্লেট গোটা বিশ্বে বিখ্যাত।
উপরন্তু সেখানকার সবথেকে প্রাচীন ও জনপ্রিয় সংস্থায় এই কাপ তৈরি হয়েছে। শুধু তাই নয়। গোটা কাপটাই সোনার পাত দিয়ে মোড়া। সেইসঙ্গে প্লাটিনামের তার দিয়ে সূক্ষ্ম কারুকাজ করা। এত দামি ধাতু দিয়ে যে কাপ তৈরি হয়েছে তার দাম ৪ লাখ হওয়াটাই স্বাভাবিক। তবে এই দাম শুধুমাত্র একটি কাপের। গোটা কাপের সেট কিনতে গেলে খরচ করতে হবে প্রায় দুই কোটি টাকা। যে কোনও সাধারণ মানুষের পক্ষে এই টাকা দিয়ে চায়ের কাপ কেনা অসম্ভব। কিন্তু আম্বানি পরিবার এমনটা অনায়াসে ভাবতে পারে।
এখানেই শেষ নয়। শোনা যায়, নীতা আম্বানি সাধারণ কোনও জল খান না। পানীয় হিসেবে তিনি যে জল ব্যবহার করেন, তার দামও লক্ষাধিক। পাশাপাশি পোশাক, গয়নাগাঁটি এসব তো রয়েছেই। কিছুদিন আগেই এক পারিবারিক অনুষ্ঠানে বেশ জমকালো পোশাক পরে তিনি উপস্থিত হয়েছিলেন। পরে জানা গিয়েছিল, ওই পোশাকটির দাম নাকি ১১৬ কোটি টাকা। একাধিক মুল্যবান রত্ন বসানো ছিল সেই পোশাকের উপর। এ ছাড়া তিনি গয়না হিসেবে যা পরেন তা আর বলার অপেক্ষা রাখে না। সবেরই মূল্য কোটি টাকার বেশি। তবে তার চায়ের কাপও যে এতটা দামি, সেকথা জানার পর রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। সূত্র: ডিএনএ।
Leave a Reply