
হরিরামপুর(মানিকগঞ্জ): “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ কৃষক লীগের বাল্লা ইউনিয়ন শাখার কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর (বৃহস্পতিবার)সন্ধ্যায় উপজেলা বাল্লা ইউনিয়ন পরিষদের হল রুমে বাল্লা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়ার উদ্বোধনে বাংলাদেশ কৃষক লীগ হরিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সমাপ্ত হোসেন।
মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য শামচুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম হাজারী শামীম ,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য নিপেন্দ্র নিয়োগীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply