1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

সিঙ্গাইরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন মমতাজ বেগম এমপি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার পড়েছেন

 জ.ই.আকাশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সোমবার (২৩ অক্টোবর) রাতে সিঙ্গাইর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরে রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজা মন্ডবে বক্তব্য দেন।

 বক্তব্যে মমতাজ বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক নেতা। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আপনাদের পাশে থাকি যাতে আপনারা সুন্দরভাবে আপনাদের পূজা উদযাপন করতে পারেন। শেখ হাসিনা সবসময় চান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের লোকজন যাতে সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারেন। তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ধর্মিও ভাবে আলাদা হতে পারি কিন্তু বাঙ্গালি জাতি হিসেবে আমরা সবাই এক। আমরা সবাই মানুষ। আপনাদের পাশে আমরা সবসময় আছি। যে কোন সমস্যার কথা আমাদের জানাবেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আপনাদের নিরাপত্তা দিতে রাত-দিন পরিশ্রম করছেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক,জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুত ডিজিএম শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছালাম খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :