1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইরে নৌকার অস্থায়ী নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের অস্থায়ী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন।

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) ভোর রাতে  উপজেলার সায়েস্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বৈরাগীরটেক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানাযায়,নৌকা প্রতীকের প্রচারণার জন্য ওই এলাকায় গ্রামীন ব্যাংকের পূর্বপাশে সোমবার(২৫ ডিসেম্বর) ত্রিপল দিয়ে অস্থায়ী ক্যাম্প করেন নৌকার কর্মী সমর্থকরা। সকালে স্থানীয়রা দেখেন ক্যাম্পটি আগুনে পুড়া। বিষয়টি মুহূর্তে নির্বাচনী এলাকায় ছড়িয়ে পরে।
উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ আল মামুন টিপু অভিযোগ করে বলেন,আমাদের পতিপক্ষরা শেষ রাতে এমন ঘটনা ঘটিয়েছে। তিনি আরোও জানান,খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারি উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান জানান,আমি গিয়ে ক্যাম্পটি পুড়ানো দেখেছি। তবে কে বা কারা পুড়িয়েছে তা কেউ বলতে পারেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, ঘটনাস্থলে নির্বাহি  ম্যাজিস্ট্রেট,সিংগাইর সার্কেলের এএসপি,থানার ওসি গিয়েছিলেনন । লিখিত অভিযোগ পাইনি। পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিন জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :