1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

সংসার চলছে না, ফের বাদাম বিক্রি করবেন ভুবন বাদ্যকর ?

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩২৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাতারাতি যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূমের এক অজ পাড়া গ্রাম থেকে কাঁচা বাদাম (Kacha Badam) গান গেয়ে তিনি সেলিব্রেটি হয়ে উঠেছেন। তবে বর্তমানে তার গানের কপিরাইট অন্য জনের হাতে চলে যাওয়ার কারণে তার অবস্থা শোচনীয়। এই নিয়ে তিনি পুলিশ এবং আদালতের দ্বারস্থ হয়েও কোন লাভ ওঠাতে পারেননি। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছিল তিনি নাকি ফের বাদাম বিক্রির ব্যবসায় নামবেন।

ভুবন বাদ্যকর ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে ওঠার পর বিভিন্ন জায়গা থেকে গানের জন্য ডাক পাচ্ছিলেন। বিভিন্ন জায়গা থেকে গানের জন্য ডাক পাওয়ার পাশাপাশি রিয়েলিটি শো থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকেও রোজগারের সুযোগ পাচ্ছিলেন। আর এই সকল রোজগার এবং সুযোগ তার প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করে। নিজের গ্রামেই তৈরি করান একটি সুন্দর অট্টালিকা।

তবে দিন কয়েক পর দেখা যায় গ্রামের মানুষদের কয়েকজন তাকে চাঁদা নিয়ে জুলুম শুরু করেন। এমন পরিস্থিতিতে ভুবন বাদ্যকর গ্রামের বাড়ি ছেড়ে দুবরাজপুরে থাকা শুরু করেন। কিন্তু দুবরাজপুরে আসার পরই তার জৌলুস আস্তে আস্তে কমতে দেখা যায়। এরই মধ্যে কপিরাইট সংক্রান্ত বিভিন্ন ঘটনা ঘটে যায়। এরকম পরিস্থিতিতে সত্যিই আর্থিক সংকটের মধ্যে পড়েন বাদাম কাকু।

আর্থিক অনটনের মধ্যে পড়ার পর বাদাম কাকু সিদ্ধান্ত নেন ফের নিজের গ্রামে ফিরে যাওয়ার। বর্তমানে তিনি নিজের গ্রামেই রয়েছেন এবং সেখানে থেকেই নিজের সংসার চালাতে চান। এরই মধ্যে শোনা যাচ্ছিল তিনি নাকি নিজের বাড়ি থেকেই বাদাম বিক্রি করার ব্যবসা ফের একবার শুরু করতে চলেছেন। শোনা যাচ্ছিল, সংসার চালাতেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে এই যাবতীয় দাবি খারিজ করেছেন তিনি।

এই বিষয়ে ভুবন বাদ্যকর জানিয়েছেন, তিনি আর বাদাম বিক্রি করবেন না অথবা বাদাম বিক্রি করতে চান না। তিনি গানের সঙ্গেই যুক্ত থাকতে চান। এর পাশাপাশি তিনি দাবী করেছেন, এখনো তিনি বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছেন আর সেই সকল ডাক পাওয়ার পরিপ্রেক্ষিতে ফের বাদাম বিক্রি করার মতো কোনো প্রশ্নই ওঠে না। সুত্র: বাংলাXP

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :