1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শেষ মুহুর্তে আরিচা ও পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীর চাপ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি:

শেষ মহুর্তে আরিচা ও পাটুরিয়া  ঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ পড়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে হঠাৎ করে আরিচা ও পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। লঞ্চ ও স্পিডবোট পন্টুনে এক সাথে হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। এতে যাত্রীদের নৌযানে উঠা নিয়ে অনেকটা ঝুকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

আরিচা ঘাট এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহুর্তে  লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রীদের লম্বা লাইন পড়ে। যাত্রীদের এ চাপ অন্য দিনের তুলনায় অনেক  বেশি ছিল। হঠাৎ করে যাত্রীদের এ চাপ বাড়াতে ঘাটে এসে যাত্রীরা ধর্যহারা হয়ে পড়ে।ফলে লঞ্চ ও স্পিডবোটে উঠতে প্রতিযোগীতা শুরু করে দেন যাত্রীরা। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে শিবালয় থানার ওসি নিজে দাড়িয়ে থেকে যাত্রীদের লাইন করে লঞ্চে উঠান এবং পরিস্থিতি সামাল দেন।

এদিকে পাটুরিয়া ঘাট এলাকাতেও যাত্রীদের চাপ পড়ে দুপুরের পর থেকে। বিকালের দিকে এ চাপ আরো বাড়তে থাকে। তবে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় কোন সমস্যা হয়নি।ঘাট এলাকায় দূরপাল্লার বাসের তেমন কোনো চাপ ছিলনা।পর্যাপ্ত ফেরি থাকায় গাড়িগুলো ঘাটে আসা মাত্রই সরাসরি  ফেরিতে উঠে পার হয়েছে।ফলে এ ঘাটে কোন যনজটের সৃষ্টি হয়নি বলে জানা গেছে।

পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার থেকে গার্মেন্টস ছুটি হওয়ার কারণে হঠাৎ ঘাট এলাকায় যাত্রীর এ চাপ পড়ে। বিকেল থেকে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় আরো বাড়তে থাকে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বর্তমানে ২০টি ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌপথে ৭টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌপথে ১০টি লঞ্চ এবং ৪৬টি স্পিডবোট যাত্রী পারাপার করা হচ্ছে।

এ দিকে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য যানবাহনে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ রয়েছে।

ঈদ উপলক্ষে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে বলে অটো ও সিএনজি চালকরা জানিয়েছেন।

শিবালয় থানার ওসি শাহ নুর এ আলম বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার‌্র্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাড়ি ও যানবাহন চাপ বাড়তে থাকে। তবে পর্যাপ্ত ফেরি রয়েছে।ফলে কোন সমস্যা হবেনা বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :