1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শেখ হাসিনার জন্যই আপনারা বিভিন্ন ভাতা পাচ্ছেন:এমপি দুর্জয়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে, সে কারনে আপনারা বিভিন্ন ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে, বিএনপি আপনাদের এই ভাতা বন্ধ করে দেবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, সরকারের বিভিন্ন দপ্তর থেকে উপকারভোগীদের নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কাথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ দেশের প্রতিটি ইউনিয়নের চার-পাঁচ হাজার মানুষ ভাতা পাচ্ছে। যতদিন আ:লীগ ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষ নিরাপদ থাকবে।

এমপি উপকার ভোগীদের উদ্দেশ্যে আরো বলেন, আওয়ামী লীগ সরকার আপনাদের বাসস্থান, নিরাপত্তা, খাদ্য, শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়াও দেশের অনেক উন্নয়ন হয়েছে। সে গুলোও আপনারা দেখতে পারছেন। এই উন্নয়ন ধরে রাখাতে আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চান তিনি।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হক মোল্লা রওশন, সিংজুরি ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু, পয়লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :