
শিবালয় উপজেলা প্রতিনিধি: মাঘের শুরুতে কনকনে শীতের মধ্যে ছিন্নমূল ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার দিবাগত রাতে শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবেদ কৃষ্ণ উপজেলার তেওতা, জমদুয়ারা ও উলাইল আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত এবং বিভিন্ন এলাকার দুই শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
Leave a Reply