1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিবালয়ে মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৫৫ বার পড়েছেন
শিবালয়ের টেপড়ায় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শিবালয়ে দিনব্যাপী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শিবালয়ের টেপড়ায় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে, উপজেলার টেপড়ার দশচিড়া মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ, শারিরীক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া, দুপুরে দশচিড়া মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এ  সময় উপজেলা নির্বাহী অফিসার মো: বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রেজাউর রহমান খান জানু, শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুদীপ ঘোষ বাসু, বীরমুক্তিযোদ্ধা রফিক খান ও মো: আব্দুল মজিদ প্রমুখ। এতে, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিগণ, আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দগনসহ সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :