
সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।শনিবার (২ মার্চ) রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবস্থানে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানের বেশ কিছু কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ওই কবরস্থানে ১০টি কবর আংশিক ভাবে খোঁড়া এবং ৭/৮ টি পুরোপুরি খোঁড়া। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই কবরস্থান থেকে ১৮ টি কঙ্কাল চুরি হয়েছে। রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পরিদর্শন করে শিবালয় থানার সাব ইন্সপেক্টর (এসআই) ফজলুর রশীদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা কবরস্থানে যায়। কিছু কবর আংশিক এবং বেশ কয়েকটি কবর পুরোপুরি খোড়া দেখা যায়। কঙ্কাল চুরির বিষয়ে এখনই বিস্তারিত ভাবে কিছু বলতে পারছি না।
এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।এর পূর্বেও মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর এলাকায় আরো বেশ কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জনিয়েছে।
Leave a Reply