1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

রোববার সারা দেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশের ডাক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ বার পড়েছেন

অনলইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসমাবেশ, এখন পতন যাত্রা। মরণ যাত্রায় পরিণত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সারাদেশে শান্তি সমাবেশ হবে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা পুলিশের গায়ে হাত তুলছে। একজন পুলিশ সদস্য মৃত্যু বরন করেছে। আর তাদের ছাড়া দেওয়া হবে না। মির্জা ফখরুল ঘোষণা দিয়েছে শান্তি সমাবেশ করবে। বিএনপি কত নোংরা দল সন্ত্রাসী দল, পুরানো চেহারা তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের বিচার হবে। এই সব সন্ত্রাসীদের কোনো ছাড় নয়। বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই হরতাল কেউ মানবে না। বিভাগ, মহানগর থানা, উপজেলা সারাদেশে শান্তি সমাবেশ হবে। নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের পরেও শান্তি চাই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলা হবে প্রস্তুত হয়ে যান। এদের শিক্ষা দিতে হবে। এদের স্বভাব আজকে হায়নার মত পরিস্কার। এদের বারাবারির জবাব দেবো। আন্দোলন গড়ে তুলবো। নেতারা পালায়। পিছে পিছে কর্মীরা পালিয়েছে। জামায়াত ও পালিয়ে গেছে। আমরা থাকবো। একদিনে কত অপকর্ম। তাদের এই অপরাধের বিচার হবে।

তিনি বলেন, নেত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর দুপুরে না খেয়ে হেলিকপ্টারে উঠেছেন। তিনি টেনশনে আছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, অ্যাডভোকে কারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,  সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিএমএ মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, আহমদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপর প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান চোধুরী লিটন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদ রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা এক ছাত্রলীগকে ছেড়ে দিলেই কোনো সন্ত্রাস থাকবে না। আর যুবলীগের কথা বলবো না। যুবলীগ মৌমাছি। পানির নিচে গেলেও সন্ত্রাস ধরে নিয়ে আসবে। আরো আছে, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অনেক কিছু আছে। পালাবার পথ পাবে না।

জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা দিয়েছিলেন সন্ত্রাস করবেন না। কিন্তু কি করলেন , ৪১ জন পুলিশ সদস্যকে আহত করলেন। পুলিশ হাসপাতালে হামলা চালালেন। আমরা প্রস্তুত রয়েছি। বিএনপি জামায়াতকে আমরা প্রতিহত করবো। শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন। তখন তারা সন্ত্রাসী হামলা করেছে।

খায়রুজ্জামান চোধুরী লিটন বলেন, বিএনপি জামায়াতকে জবাব দেওয়ার জন্য বাংলার জনগণ প্রস্তুত। শেখ হাসিনার সরকারের পতন তো দূরের কথা কিছু করতে পারবে না।

আব্দুর রহমান বলেন, ডিম পাড়ে হাঁসে খায় বাগডাসে। যত সন্ত্রাস করা হোক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না।

হাছান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত এখন পালিয়ে গেছে। নয়া পল্টনে এখন কাক আছে। যারা পুলিশের উপর হামলা করে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। তাদের কোনো ছাড় নয়। আইনের আওতায় আনতে হবে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামায়াত মহাসমাবেশের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। এর লক্ষ্য একটাই নির্বাচনকে সামনে রেখে তারা সন্ত্রাস করছে। আমাদের তাদের প্রতিহত করতে হবে। তারা নির্বাচনকে বানচালের চেষ্টা করবো। রোববার হরতালের নামে কোনো সন্ত্রাস করলে আমরা প্রতিহত করবো।

শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি জামায়াত আমাদের আঘাত হেনেছে। রোববার হরতাল ডেকেছে। প্রত্যেক ওয়ার্ডে আমরা থাকবো। কোনো হরতাল করতে দেওয়া হবে না।

মির্জা আজম বলেন, গত ১৫ বছরের মধ্যে আজকের কর্মসূচি সব চেয়ে গুরুত্বপূর্ণ। আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের সুধী সমাবেশ আপনারা সফল করবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :