1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

যুক্তরাজ্যের মন্ত্রী আসন্ন নির্বাচন নিয়ে জানতে চাইলেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৬৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: লন্ডন সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার সকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এনি-মারিয়া ট্রেভিলিয়ানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চান প্রতিমন্ত্রী এনি-মারিয়া ট্রেভিলিয়ান। এ ছাড়া বৈঠকে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ ছাড়াও ইন্দো-প্যাসিফিক ইস্যুতে সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এনি-মারিয়া ট্রেভিলিয়ান বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভোট নিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো তুলে ধরেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী এনি-মারিয়া ট্রেভিলিয়ান এক টুইট বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে লন্ডনে অভ্যর্থনা জানাতে পেরে আনন্দিত। আমাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন, রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অংশীদারত্ব গুরুত্ব পেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের গত মাসে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবারের বৈঠকে এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়। এ ছাড়া সোমবারের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলাপ হয় এবং এই সংকট কাটাতে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করে যাবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এ ছাড়া আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার নির্বাচন কমিশনে যেসব সংস্কার করেছে তা বৈঠকে উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :