
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় মোট আসন রয়েছে ৩টি। সংসদীয় এই তিন আসনের মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৪৪৫ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৬টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র সংখ্যা ২৬৩টি।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের বিশেষ শাখার শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, অধিক গুরুত্বপূর্ণ এই কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে সকল প্রকাকের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
মানিকগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২০ জন প্রার্থী। এর মধ্যে মানিকগঞ্জ ১ আসনে চারজন, মানিকগঞ্জ ২ আসনে ১০ জন এবং মানিকগঞ্জ ৩ আসনে ছয় জন প্রার্থী রয়েছেন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান বলেন, এখনো পর্যন্ত মানিকগঞ্জের নির্বাচনি পরিবেশ খুবই শান্ত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply