1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় উদ্দীপন এনজিওর কর্মী নিহত 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পড়েছেন
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় অজ্ঞাত একটি পরিবহনের  চাপায় মোটর সাইকেল আরোহী উদ্দীপন এনজিও’র সিও আব্দুল কাদের মোল্লা (২৩) নিহত হয়েছে। তার বাড়ি জেলার শিবালয় উপজেলায়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘিওর থানার ওসি আমিনুর রহমার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আরিচাগামী একটি মোটরসাইকেল যোগে দুইজন যাচ্ছিলেন। পথি মধ্যে বিপরীত দিক থেকে আসা

 অজ্ঞাত পরিবহনের একটি  চাপায় মোটরসাইকেল আরোহী কাদের মোল্লা ঘটনাস্থলে নিহত হয়। আহত হয়েছে মোটর সাইকেলে আরেক যাত্রী। নিহত কাদের মোল্লা বানিয়াজুরি এলাকায় উদ্দীপণ নামক একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে উদ্দীপনের ম্যানেজার গোলাম রব্বানী জানান, অল্প কিছুদিন হলো আব্দুল কাদের মোল্লা তাদের এনজিওতে যোগদান করেন। তবে ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে সে কোথায় গিয়েছিলেন সেটা এখনো জানতে পারিনি। দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তার মরদেহ পড়ে আছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :