1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়েছেন
মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণ মামলায় মো. ফিরোজ মিয়া (২৫) নামের এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ফিরোজ মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকার বশির উদ্দিনের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ভূক্তভোগী ওই নারী মাঝে মাঝে মানিকগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকায় তার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যেতেন। এক পর্যায়ে ওই বাড়ি সংলগ্ন অপর বাড়ির মালিক ফিরোজ মিয়ার সঙ্গে পরিচয় হয় ভূক্তভোগীর। পরিচয়ের সূত্র ধরে ৭ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ফিরোজ মিয়া তার বোন মোসা. মৌসুমী ও সেলিম মিয়ার মাধ্যমে ভূক্তভোগী নারীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। বিয়ের আশ্বাসে মৌসুমী ও সেলিমের সহযোগিতায় ফিরোজ মিয়া ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

সর্বশেষ এবছরের গত ৩ জানুয়ারি দুপুরে ফিরোজ বিয়ের প্রলোভন দেখিয়ে মৌসুমী ও সেলিম মিয়ার সহযোগিতায় ভোক্তভোগী ওই যুবতী নারীকে ধর্ষণ করেন। পরে ভূক্তভোগী ওই নারী এ ঘটনায় গত ২৪ জানুয়ারি বাদি হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেন।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিল হোসেন বলেন, প্রযুক্তির সহায়তায় সদর থানার এসআই বাবলু মিয়ার সমন্বয়ে পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে ফিরোজ মিয়াকে সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :