1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে ককটেল ফাটিয়ে ৭০ ভরি স্বর্ন ১ লাখ টাকা ছিনতাই, আটক ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের দৌলতপুরে চলতি পথে গতিরোধ করে ককটেল ফাটিয়ে দিলু রাজবংশী নামে এক স্বর্ণব্যবসায়ীর ৭০ ভরি স্বর্ণ ও ১লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।‌ দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ দিকে বরংগাইল -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে আসা জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী দিলু রাজবংশী(৪০) জানায়, আমি দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই আজ রাতেও আমি আমার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম।’ তিনি জনান, ‘পথিমধ্যে দুটি মোটরসাইকেল করে পাঁচজন ছিনতাইকারী আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ সময় আমাদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।’ তিনি আরও জানান, ‘আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যায় তারা।‌ এক পর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়া হয়।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ‘ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।‌‌ এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :